কাউকে ভালোবাসেন? ভালোবাসতে চান? ভালোবাসা জানাতে চান? তবে আপনার জন্য একটি কবিতা ও একটি গল্প.......
undefined এমন কোন মানুষ কী কখনও পেয়েছেন যে কখনও কাউকে ভালোবাসেনি? ভালোবাসা নিবেদন করার নানান উপায় আছে। নিচের লিংকগুলোতে ক্লিক করে আপনি দু'টি কবিতা এবং একটি গল্প পাবেন। প্রথম কবিতাটি কাউকে প্রাথমিকভাবে ভালোবাসা নিবেদনের জন্য। দ্বিতীয়টি মান-ভাঙানো বা কোনভাবে মন জয় করতে না পেরে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যভহার করা যেতে পারে। আর গল্পটি হচ্ছে সময় থাকতে ভালোবাসায় যেন আপনার প্রিয়া সাড়া দেয় সেজন্যে-
চার লাইনের একটি কবিতা যা আমার প্রেম টিকিয়ে দিয়েছিল।
একদিন সন্ধ্যায় লোডশেডিং চলাকালিন এলো তার ফোন। কথা প্রসঙ্গে বলে ফেললাম বিদ্যুৎ নেই। জানতে চাইল লোডশেডিং খুব বেশি কী না। উত্তরে বললাম, "হ্যা, অনেকটা তোমার আন্তরিকতার মত, কখন যায়, কখন আসে বোঝা যায় না!" আর যায় কোথায়! মুহুর্তেই রোমন্টিকতা শেষ! সাইবেরিয়ার রাতের মত শীতল কন্ঠে বলে দিল আর কখনও তার ফোন আমাকে বিরক্ত (সেও কি সম্ভব ছিল!) করবে না!সেদিন আর কিছু হলো না। পরদিনও যখন ফোন করছে না দেখে তখন আমিই কাঙাল হলাম শুনতে সে কণ্ঠ। বিধি বাম (আসলে বিধি ডানপন্থী!) ফোন ধরল না কেউ।
কি আর করা ছোট্ট একটি এসএমএস লিখে পাঠালাম-
....তোমার চলার পথের সকল ধূলো
ভিজিয়ে দিলেম আপন চোখের জলে
তবু একটু কাদা লাগল না
ঐ রাঙা চরণ তলে।
কিছুক্ষণের মধ্যেই আমার মুঠোফোন আওয়াজ দেয়া শুরু করল। রিসিভ করা মাত্রই অসম্ভব ভালোলাগা কণ্ঠে প্রশ্ন এলো- এটি কার লেখা?...উত্তরে শুধু বললাম তোমাকে অন্যের লেখা পাঠানোর মত দরিদ্র কবি আমি নই। কবিতাটি ভালো লেগেছে? উত্তর এলো- ধ্যাত!!!!! তুমি না একটা............
বুঝতেই পারছেন আমাকে বাঁচিয়ে( প্রেমে ডুবিয়ে) দিল ঐ চারটি লাইন।